উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ৬০শয্যা বিশিষ্ট পৃথক ইএনটি বিভাগ
দি নিউজ লায়ন ; কলকাতার পর এবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬০শয্যা বিশিষ্ট পৃথক ইএনটি বিভাগ।শুক্রবার শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক এই ইএনটি বিভাগের শুভসূচনা করেন রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচায্য। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি বিভাগে ক্যানসার আক্রান্ত রুগীদের মাথা ও ঘাড়ের গুরুত্বপূর্ণ অস্ত্রপাচার করা হয়।
নতুন এই অত্যাধুনিক ইএনটির পৃথক বিভাগে জটিল অস্ত্রপাচার করার ক্ষেত্রে প্রচুর সুবিধে হবে। ডাঃ রুদ্রনাথ ভট্টাচায্য বলেন- করোনার সময়তে এই ইএনটি বিভাগের সোয়াব সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পৃথক এই বিভাগে রুগী পরিষেবার ক্ষেত্রে সুবিধে হবে। পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছাত্রছাত্রীদের গবেষণা সংক্রান্ত বিষয়ে প্রচুর সুবিধে হবে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান উত্তরবঙ্গের ক্ষেত্রতে ক্যান্সার আক্রান্তের রুগীর সংখ্যা বেশি। নয়া এই পৃথক ইএনটি বিভাগে মাথা ও ঘাড়ের টিউমার বোর্ড প্রতি বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে গুরুতর রুগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমন্বয় রেখে চিকিৎসাজনিত আলোচনা করা হবে। মেডিকেল কর্তৃপক্ষ জানান ২০১৬সালে ক্যানসার আক্রান্ত সহদেব রায় নামের এক ব্যক্তির গলা ঘাড়ের জটিল অস্ত্রপাচার করা হয় মেডিকেলে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন।
যা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে বিরাট সাফল্য। বতর্মানে নয়া পৃথক অত্যাধুনিক ইএনটি বিভাগের ফলে রুগী পরিষেবা ত্বরান্বিত হবে বলেই দাবি তাদের। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃরুদ্রনাথ ভট্টাচায্য, ইএনটি বিভাগীয় প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো,উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার, ডিন ডাঃসন্দীপ সেনগুপ্ত।

Post a Comment